রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে খালেদা জিয়া হলের ফল ঘোষণা করা হয়েছে।
ফলাফল অনুযায়ী, ভিপি ও এজিএস পদে ভোটে এগিয়ে রয়েছে শিবির। তবে এই হলে জিএস পদে বড় ব্যবধানে পরাজিত হয়েছে শিবির। জিএস পদে জয় পেয়েছে আধিপত্যবিরোধী ঐক্য।
এতে দেখা যায়- ছাত্রশিবির সমর্থিত ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৪৮৫ ও ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দীন আবির ১৩৭ ভোট পেয়েছেন।
অন্যদিকে, ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দীন আম্মার পেয়েছেন ৩৫২ ও শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ২৯৫ ভোট পেয়েছেন।
এজিএস পদে সালমান সাব্বির (শিবির) ২৭৮ ও জাহিন এষা (ছাত্রদল) ১৭১ ভোট পেয়েছেন। এবারের রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ২৮ হাজার ৯০১ জন।





