বাংলাদেশ রেলওয়ের বিশেষ অভিযানে একদিনে ৮৩টি ট্রেনে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৬০ জন বিনা টিকিটের যাত্রী ধরা পড়েছে। এই অভিযানে যাত্রীদের কাছ থেকে ভাড়ার পাশাপাশি জরিমানা বাবদ মোট ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড পেজে প্রকাশ করা এক তথ্যে বিষয়টি জানানো হয়।
সেখানে বলা হয়, শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৮৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৮৩টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ৪ হাজার ৬০ জন।
রেলওয়ের সাম্প্রতিক অভিযানে বিপুল পরিমাণ রাজস্ব আয় হয়েছে। ১ হাজার ২৭৮টি টিকিট যাচাই করে দেখা গেছে যে, মোট ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা আদায় হয়েছে।
এর মধ্যে ভাড়ার পরিমাণ ছিল ৫ লাখ ৫৫ হাজার ৫১৫ টাকা এবং অনাদায়ে জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার ৯৬৫ টাকা।
এমএ





