রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে প্রতিদিন সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে। এসব কর্মসূচির মধ্যে রাজধানীবাসীকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই দিনের শুরুতে জেনে নেওয়া যাক আজ শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে কী কী উল্লেখযোগ্য কর্মসূচি রয়েছে।

পরিবেশ উপদেষ্টা

সকাল ১০টায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এক্সপো ভিলেজে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তনে যোগদান করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

প্রধান উপদেষ্টা

দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে।

মির্জা ফখরুল

বেলা ১১টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আমীর খসরু

বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভা এবং দুপুর আড়াইটায় সাতরাস্তায় হোটেল হলিডে ইনে আইসিটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সালাহউদ্দিন

বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত সমাবেশ ও বেলা ৩টায় উত্তরা ৭ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে শহীদ মীর মুগ্ধ মঞ্চ আয়োজিত শোকরানা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এনসিপি

বিকেল সাড়ে ৩টায় বাংলামোটর মোড়ে জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল করবে এনসিপি। এতে উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ক্রীড়া উপদেষ্টা

কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মো. মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘তারুণ্যের উৎসব: জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫’- এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান শুরু হবে বেলা পৌনে ৩টায়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এমএ

Leave a Reply

scroll to top