শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

ভারতে বিমান দুর্ঘটনা: ২৪২ আরোহীর সবাই নিহত

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
বিমান বিধ্বস্তের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটের আহমেদাবাদে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানটিতে থাকা ২৪২ আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কয়েক মিনিট পরই এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হয়।

জানা গেছে, বিমানটি একটি আবাসিক এলাকায় অবস্থিত মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে, যার ফলে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম নিউজ-১৮ এ তথ্য নিশ্চিত করেছে।

বিধ্বস্ত বিমানটিতে ২৩০ জন সাধারণ যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন বলে জানা গেছে।

আহমেদাবাদ সিটি পুলিশ কমিশনার জিএস মালিক বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিমানের কোনো আরোহী বেঁচে নেই। তিনি বলেন, “মনে হচ্ছে বিমান বিধ্বস্তে কেউ বেঁচে নেই। এটি আছড়ে পড়েছে আবাসিক এলাকায়। এতে স্থানীয় কিছু মানুষও হয়তো মারা গেছে। সব মিলিয়ে কতজনের মৃত্যু হয়েছে, সেটি নিরূপণ করা হচ্ছে।”

ভারতের এই ভয়াবহ বিমান দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের পর বিমানটি অনেকটা দুলতে দুলতে এগিয়ে যাচ্ছে এবং এর কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়।

বিমান চলাচল বিষয়ক বিশেষজ্ঞ এবং সাবেক ক্যাপ্টেন সৌরভ ভাটনাগর সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, প্রাথমিক অনুমান অনুযায়ী, বিমানটি উড্ডয়ন করার সঙ্গে সঙ্গে সম্ভবত একাধিক পাখি আঘাত হেনেছিল, যার ফলে পূর্ণ উড্ডয়নের জন্য প্রয়োজনীয় শক্তি বিমানটি হারিয়ে ফেলে।

তিনি বলেন, “প্রথমত মনে হচ্ছে, একাধিক পাখির ধাক্কায় দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। উড্ডয়নটি নিখুঁত ছিল। কিন্তু ল্যান্ডিং গিয়ারটি উপরে তোলার আগেই বিমানটি নিচে নামা শুরু করে। এমনটি সাধারণত হয় যখন ইঞ্জিন বিকল হয়ে যায় অথবা বিমান আকাশে থাকার সামর্থ্য হারিয়ে ফেলে। তদন্তে আসল কারণ বেরিয়ে আসবে।”

তিনি আরও বলেন, “ভিডিওতে দেখা যাচ্ছে উড্ডয়নটি বেশ সুন্দরভাবে হয়েছিল। এছাড়া বিমানটিও নিয়ন্ত্রিতভাবে নিচে নেমে আসে। পাইলট ‘মে ডে’ কল করেছিলেন, যার অর্থ ওই সময় জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।”

তদন্তকারীরা দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে কাজ করছেন। এই মর্মান্তিক ঘটনায় ভারতজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD