শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন না নরেন্দ্র মোদি

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে ভারতসহ আঞ্চলিক বিভিন্ন দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে ইঙ্গিত দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

রোববার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ১৭ ফেব্রুয়ারি ইমানুয়েল ম্যাক্রোঁ ভারত সফরে যাচ্ছেন। ওই দিন মুম্বাই শহরে মোদি ও ম্যাক্রোঁর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, ফ্রান্সের প্রেসিডেন্ট পরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ‘এআই ইমপ্যাক্ট’ সম্মেলনে অংশ নেবেন। তিনি ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করে নিজ দেশে ফিরবেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মোদির পরিবর্তে বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের উচ্চপদস্থ কোনো প্রতিনিধি অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে ভারতের ভাইস প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি বিএনপির ভূমিধস বিজয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

মোদি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে দুই দেশের মধ্যকার বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য অর্জনে উভয় দেশ একযোগে কাজ করবে।

ভারতের প্রধানমন্ত্রীর এই বার্তার জন্য বিএনপি কৃতজ্ঞতা জানিয়েছে।

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD