বেশি দামে মুশফিক-মাহমুদউল্লাহকে কিনল রাজশাহী-রংপুর

মুশফিক-মাহমুদউল্লাহ
নিজস্ব প্রতিবেদক

বিপিএলের নিলামে প্রথম দফায় দল পাননি অভিজ্ঞ দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। ‘বি’ ক্যাটাগরিতে ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্য থাকা সত্ত্বেও অবিক্রীত থাকেন তারা। তবে স্থানীয় খেলোয়াড়দের নিলামের শেষে তাদের উভয়কেই দলে টেনে নেয় কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজি।

প্রথমবারে ডাক না পাওয়ায় ‘বি’ ক্যাটাগরি থেকে নেমে ‘সি’ ক্যাটাগরিতে নাম ওঠার কথা ছিল মাহমুদউল্লাহ ও মুশফিকের। তাতে তাদের ভিত্তিমূল্য হতো ২২ লাখ রুপি। কিন্তু তাদের অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে আগের ক্যাটাগরিতেই নেওয়া হয়েছে।

মাহমুদউল্লাহ হয়েছেন রংপুর রাইডার্সের। আর রাজশাহী ওয়ারিয়র্স নিয়েছে মুশফিককে। দুজনকেই তাদের ‘বি’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় কেনা হয়েছে।

মাহমুদউল্লাহকে দলে নিয়ে রংপুর রাইডার্স ফেসবুক পোস্টে লিখেছে, ‘মাহমুদউল্লাহ রিয়াদ রংপুর রাইডার্সে যোগ দিলেন। রাইডার্স পরিবারে স্বাগতম মিস্টার সিনিয়র!’

এর আগে, দল না পেয়ে মুশফিক রহস্যময় পোস্ট দেন, ‘আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য।’

এবারের বিপিএলে দেশি খেলোয়াড়দের মধ্যে নাঈম শেখকে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। আরেক তারকা লিটন দাস রংপুর রাইডার্সে।

এমএ

Leave a Reply

scroll to top