শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

বগুড়ায় ঘরে ঢুকে শাশুড়ি-পুত্রবধূকে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় নাতনি

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ি গ্রামে ঘরে ঢুকে দুই নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে এক তরুণী। বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন—বৃদ্ধা লাইলী বেওয়া (৭০) এবং তার পুত্রবধূ হাবিবা ইয়াসমিন (২২)। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন লাইলীর নাতনি বন্যা খাতুন (১৮), যিনি লাইলীর আরেক ছেলে বুলবুলের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় বাড়িতে শুধু তিনজন নারী ছিলেন। রাতের অন্ধকারে এক বা একাধিক দুর্বৃত্ত ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী চিৎকার শুনে ছুটে গিয়ে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক লাইলী বেওয়া ও হাবিবা ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বন্যা শজিমেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “ঘটনার তদন্ত চলছে। এখনো হত্যার মোটিভ বা কারা জড়িত তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পুলিশ একাধিক দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছে।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে স্থানীয়দের অনেকে এটি পূর্বপরিকল্পিত হামলা বলে সন্দেহ করছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD