ভয়াবহ অগ্নিকাণ্ডে জাপানের ১৭০টির বেশি ভবন পুড়ে ছাই

ভয়াবহ অগ্নিকাণ্ডে জাপানের ১৭০টির বেশি ভবন পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক

জাপানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর ওইতায় শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৭০টিরও বেশি ভবন পুড়ে গেছে বলে জানিয়েছে দেশটির জাতীয় অগ্নি নির্বাপণ সংস্থা।

সংস্থাটি জানায়, রাতভর জ্বলতে থাকার পরও স্থানীয় সময় বুধবার দুপুর পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

বুধবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ওইতা শহরের সাগানোসেকি এলাকায় আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে অন্তত ১৭৫ বাসিন্দাকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় এখনো এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে-ঘন ধোঁয়ায় ঢেকে গেছে শহর, আর বহু ভবন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওইতা প্রিফেকচারের অনুরোধে একটি সামরিক অগ্নিনির্বাপণ হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

টোকিও থেকে প্রায় ৭৭০ কিলোমিটার দূরে কিউশু দ্বীপে অবস্থিত ওইতা রাজধানী। পাহাড়ঘেরা এই উপকূলীয় শহরটি সাগানোসেকি মৎস্যবন্দর এবং উচ্চমানের ম্যাকারেল মাছের উৎপাদনের জন্য পরিচিত।

এমএ

Leave a Reply

scroll to top