জামায়াত ‘ভণ্ড ইসলামী দল’: হেফাজতের আমির

412c7f01ce2c600403ccd4c9938361df-68916de7b93d2-1.webp
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘ভণ্ড ইসলামী দল’ হিসেবে আখ্যা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী।

সোমবার (৪ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সভার আয়োজন করে ‘বৃহত্তর ফটিকছড়ির ওলামা মাশায়েখগণ’।

বক্তব্যে হেফাজতের আমির বলেন, “জামায়াতে ইসলামী সহি ইসলামী দল নয়, এটা ভণ্ড ইসলামী দল। মওদুদীর ইসলাম করলে ইমান থাকবে না। আমরা মদিনার ইসলাম মানি, তারা মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়।”

তিনি আরও বলেন, “জামায়াতকে শুধু আমি নয়, আমাদের মুরুব্বিরাও ভণ্ড ইসলামী দল বলেছেন। তাই আমরা জামায়াতকে ইসলামী দল হিসেবে স্বীকৃতি দিই না।”

সভায় সভাপতিত্ব করেন নানুপুর ওবাঈদিয়া দরবারের পীর মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরী। সঞ্চালনায় ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু মাকনূন মোহাম্মদ আজিজী।

সভায় আরও বক্তব্য দেন মাওলানা হাবিবুর রহমান, শায়খ হোসাইন মুহাম্মদ মাওলানা ইলিয়াছ, শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা ইয়াহইয়া, মাওলানা ইরশাদ ভূজপুরী, মাওলানা মাহমুদ শাহ, গোলাম রাব্বানি, মাওলানা হাফেজ শোআহব, মাওলানা মুফতি খালেদ, মুজিবুর রহমান ও মাওলানা নোমান।

Leave a Reply

scroll to top