শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

বকেয়া পাওনা পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন SpiceJet-কে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম Press Trust of India (পিটিআই)-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিষেধাজ্ঞার ফলে সংস্থাটি পরিচালনাগত জটিলতায় পড়েছে। বিশেষ করে কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতের গুয়াহাটি বা ইম্ফলগামী ফ্লাইটগুলোকে এখন বাংলাদেশের আকাশপথ এড়িয়ে দীর্ঘতর রুট ব্যবহার করতে হচ্ছে।

বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশসীমা ব্যবহারের ফি বাবদ স্পাইসজেটের কাছে বড় অঙ্কের বকেয়া রয়েছে। দীর্ঘদিন তাগাদা দেওয়া হলেও সংস্থাটি তা পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24-এর তথ্যানুযায়ী, বৃহস্পতিবার থেকেই স্পাইসজেটের ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে বিকল্প রুটে চলাচল করছে।

এ বিষয়ে স্পাইসজেট কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং এটি একটি নিয়মিত ব্যবসায়িক প্রক্রিয়ার অংশ। তাদের দাবি, বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে এবং কোনো ফ্লাইট বাতিল হয়নি। বকেয়া পরিশোধের বিষয়টি গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৬ সালের মধ্যে দৈনিক ৩০০টির বেশি ফ্লাইট পরিচালনার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের। স্পাইসজেটের চিফ বিজনেস অফিসার দেবজো মহর্ষি বলেন, “সম্প্রতি আমরা আমাদের সক্ষমতা দ্বিগুণ করেছি, যা ব্যবসার প্রতি ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের প্রতিফলন। আমরা পরিষেবা আরও উন্নত করতে এবং যাত্রীদের নির্ভরযোগ্যতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এদিকে সংবাদটি প্রকাশের পর শেয়ারবাজারে স্পাইসজেটের শেয়ারের দামে পতন দেখা গেছে। Bombay Stock Exchange (বিএসই)-তে গতকাল সংস্থাটির শেয়ার প্রায় ১ শতাংশ কমে ১৬ দশমিক ৮১ রুপিতে নেমে আসে।

প্রসঙ্গত, গত ডিসেম্বর ত্রৈমাসিকে সংস্থাটি ২৬৯ দশমিক ২৭ কোটি রুপি লোকসানের কথা জানিয়েছে।

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD