সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

রাজধানীর বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই বিধিনিষেধ জারি করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। রোববার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয় সংলগ্ন এলাকা এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার চারপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে-বিশেষ করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল মসজিদ, অফিসার্স ক্লাব ও মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকায় কোনো ধরনের মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট বা শোভাযাত্রা করা যাবে না।

মূলত সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই ডিএমপি এই কঠোর অবস্থান নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD