১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী ১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, উদ্বোধনী দিনে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ইপিবি জানিয়েছে, এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘বাংলাদেশ স্কয়ার’, যেখানে দর্শনার্থীরা দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি যৌথভাবে মেলার আয়োজন করছে।

আসন্ন মেলায় দেশি-বিদেশি মিলিয়ে মোট ৩৫০টিরও বেশি স্টল ও প্যাভিলিয়ন স্থান পাচ্ছে। এতে ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তানের মতো দেশগুলোর অংশগ্রহণের জোরালো সম্ভাবনা রয়েছে।

দর্শনার্থীরা চাইলে অনলাইনে ই-টিকিটিংয়ের মাধ্যমে টিকিট কাটতে পারবেন, যার মূল্য ধরা হয়েছে ৫০ টাকা। এ ছাড়া মেলায় শিশুদের জন্য দুটি আলাদা বিনোদন পার্কের ব্যবস্থা রাখা হয়েছে।

পূর্বের নাম পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে আসায়, এবারের মেলাটি তার চিরচেনা ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ নামেই আয়োজিত হবে।

প্রসঙ্গত, ২০২২ সাল থেকে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে নিয়মিতভাবে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

এমএ

Leave a Reply

scroll to top