এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৫

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক

আগামা ১৩ তারিখ রাজধানীতে পূর্ব ঘোষণা করা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে পরিস্থির ক্রমেই উত্তপ্ত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান কার্যালয়ের সামনে ২টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

জানা গেছে, ককটেল দুটির মধ্যে একটি ককটেলের বিস্ফোরণ হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কার্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ। আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। ঘটনার পর আরও ফোর্স বৃদ্ধি করা হয়েছে।

এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে বলেন, কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যারা ঘটিয়েছে তাদের মধ্যে সন্দেহভাজন পাঁচজনকে এনসিপির নেতাকর্মীরা আটক করেছে।

জানা গেছে, সন্দেহভাজন আটক করা পাঁচ ব্যক্তিকে এনসিপি নেতাকর্মীরা পুলিশে সপর্দ করা হয়েছে।

এমএ

Leave a Reply

scroll to top