শিক্ষকদের আন্দোলন নিয়ে বিএনপির কড়া হুঁশিয়ারি

শিক্ষদের আন্দোলন নিয়ে বিএনপির কড়া হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক

শিক্ষকদের তিন দফা দাবিতে চলমান আন্দোলন ও দাবির পক্ষে সমর্থন জানিয়ে অপচেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৮ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুর ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে তারেক রহমান বলেছেন, বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। তবে এই আন্দোলনকে পুঁজি করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে অপচেষ্টা চালালে তা শক্তভাবে প্রতিহত করা হবে।

এদিকে তারেক রহমানের বরাত দিয়ে মির্জা ফখরুল ইসলাম জানান, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত।

সহজভাবে শিক্ষকদের জন্য তাদের অঙ্গীকার হলো- মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষকদের চাকরির নিরাপত্তা, সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি।

এতে আরও বলা হয়, বিএনপি বিশ্বাস করে রাষ্ট্র ও জাতির সাংগঠনিক কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত ধরনের উদ্যোগই গ্রহণ করি না কেন তাতে শিক্ষাব্যবস্থাপনায় আধুনিকায়ন এবং শিক্ষকদের অর্থনৈতি ও সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত সফলতা কোনো ভাবেই আশা করা সম্ভব নয়।

দেশের মানুষের ভোটের মাধ্যমে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেলে দেশের আর্থিক অনুকূলতা শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি, চাকরির স্থায়ীকরণ এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনার বিষয়ে বিএনপির কোনো দ্বিমত নেই।

তবে শিক্ষকদের এই আন্দোলনের মাধ্যমে কোনো স্বৈরাচারী সহযোগী পরিকাঠামো গড়ে তোলার প্রচেষ্টা চালালে সেটি প্রতিহত করতে বিএনপি কোনো প্রকার নমনীয়তা দেখাবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Leave a Reply

scroll to top