মোহাম্মদপুরে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ২

জুনায়েদ ও শয়ন

আ.লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টাকালে দুজনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের সময় মোহাম্মদপুরের রাপা প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. জুনায়েদ সরদার (২১) ও মো.শয়ন (২০)। জানা গেছে, তারা দুজনেই কামরাঙ্গীরচর থানা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে জুনায়েদের বাবার নাম আফজাল সরদার ও শয়নের বাবার নাম সজুদ ভূঁইয়া।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুমার নামাজের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নেয়। এসময় ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে আটক করা হয় এবং বাকিরা পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, সাইফুল নামে একজন কামরাঙ্গীরচর থেকে কল করে এখানে ডেকে আনেন।

এডিসি জুয়েল রানা বলেন, এ ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত তা জানতে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

scroll to top