শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে?

গুলশান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

রাজধানীর গুলশান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ডিভিশন কার্যালয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। এ ঘটনায় দুই সাংবাদিককে মারধর করা হয়েছে এবং তাদের ব্যবহৃত কিছু কাজের সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) গুলশান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ডিভিশন কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, গ্রিন টিভির একদল সাংবাদিক সিনিয়র রিপোর্টার খান শান্ত কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ডিভিশনের কর্মকর্তা সাগর সেনের সাক্ষাৎকার নিতে সেখানে যান।

অভিযোগ রয়েছে, সাক্ষাৎকারের উদ্দেশ্যে অফিসে প্রবেশ করার পর সাগর সেনের নেতৃত্বে দপ্তরের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী সাংবাদিকদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় গ্রিন টিভির অপরাধ প্রতিবেদক খান শান্ত ও চিত্রগ্রাহক শরীয়ত উল্ল্যার ওপর পরিকল্পিত হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা।

সাংবাদিকদের দাবি, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট দপ্তরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান ও ব্যাখ্যা জানতে তারা সাগর সেনের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন।

অভিযোগ অনুযায়ী, এ সময় ভ্যাট সার্কেলের কয়েকজন পিয়ন ও অফিস সহকারী সাংবাদিকদের ওপর হামলা চালায় এবং তাদের মারধর করে। হামলার সময় সাংবাদিকদের ক্যামেরা, মাইক্রোফোনসহ কিছু কাজের সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয় বলেও দাবি করা হয়েছে।

আরও অভিযোগ রয়েছে, দপ্তরের সঙ্গে যুক্ত সেলিম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে দৈনিক ভিত্তিতে কাজ করছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঘুষ সংগ্রহ করে তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করেন। এ বিষয়ে সাংবাদিকদের কাছে কিছু প্রমাণও রয়েছে বলে দাবি করা হয়েছে।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা সাগর সেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে সাংবাদিকরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনার পর গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে অনুসন্ধানী সাংবাদিকতা করার পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD