প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে প্রথমবার সরকার গঠন করেছেন। দায়িত্বে এসে বেশিরভাগ নতুন মুখ নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন তিনি। নবগঠিত মন্ত্রিসভায় মোট ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর মধ্যে একজন নারী পূর্ণ মন্ত্রী এবং দুজন নারী প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তারা শপথ গ্রহণ করেন।
মহিলা মন্ত্রীর মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পিত হয়েছেন আফরোজা খানম। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শামা ওবায়েদ (পররাষ্ট্র মন্ত্রণালয়) এবং ফারজানা শারমিন পুতুল (মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়)।
নতুন মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্ব সীমিত হলেও গুরুত্বপূর্ণ দায়িত্বে অন্তর্ভুক্ত হওয়ায় এটি ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে অনেকে।
ঢাকা/ আলী