শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

নজিরবিহীন শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন, গণতান্ত্রিক উত্তরণে নতুন বার্তা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে গণতান্ত্রিক উত্তরণের নতুন বার্তা দিয়েছেন। ভোট দিতে না পারার দীর্ঘ আক্ষেপ কাটিয়ে কোটি কোটি তরুণসহ সব বয়সী নাগরিক শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করে এক অনন্য নজির স্থাপন করেছেন। পর্যবেক্ষকদের মতে, এমন শান্তিপূর্ণ ভোটগ্রহণ বাংলাদেশের ইতিহাসে বিরল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিছু এলাকায় ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বড় ধরনের সহিংসতা বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা এবং নির্বাচন কমিশনের তদারকিতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সংশ্লিষ্টরা বলছেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা গেলে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন—যা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক বার্তা বহন করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দেশের বিভিন্ন স্থানে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হন। তবে ভোটের দিনটি ছিল রক্তপাতহীন।

ভোটারের দীর্ঘ লাইনে উৎসবের আমেজ

ভোটগ্রহণ শুরুর আগেই দেশের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীসহ বিভিন্ন এলাকা থেকে এমন তথ্য পাওয়া গেছে। কোথাও কোথাও নারী ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি আরও বাড়ে।

গোপালগঞ্জে তুলনামূলক কম উপস্থিতি

দেশের অন্যান্য জেলার তুলনায় গোপালগঞ্জে ভোটার উপস্থিতি কম ছিল। গোপালগঞ্জ পৌর এলাকার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিশু ও দুই আনসার সদস্য আহত হন। এতে কেন্দ্রের মূল ফটক আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনা

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি এলাকার একটি ভোটকেন্দ্রের বাইরে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাময়িক আতঙ্ক ছড়ালেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ভোটগ্রহণ অব্যাহত থাকে। কুমিল্লাতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিক মিরাজ উদ্দিন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন।

খুলনা সদরের আলিয়া মাদ্রাসা কেন্দ্রে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির পর বিএনপি নেতা মহিবুজ্জামান কচির মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া যাত্রাবাড়ী, খুলনা, মুন্সীগঞ্জ ও গাইবান্ধায় ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দায়িত্ব পালনকালে পোলিং অফিসার মো. মুজাহিদুল ইসলামের মৃত্যু হয়েছে।

নির্বাচন নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া

ভোট দেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করলে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব। তবে কিছু এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়ার কথাও জানান তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারাদেশে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে এবং বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর তারা পাননি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং ভোটার উপস্থিতিকে সন্তোষজনক বলে মন্তব্য করেন।

ঢাকা-৮ আসন নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ

ঢাকা-৮ আসনে বিভিন্ন প্রার্থীর মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ ওঠে। ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ করেন। তবে মির্জা আব্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।

 

ভোটের হার ও নির্বাচনের পরিসংখ্যান

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বেলা ১২টা পর্যন্ত সারাদেশে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। কোনো কেন্দ্রেই ভোটগ্রহণ স্থগিত করতে হয়নি বলে জানিয়েছে ইসি।

শেরপুর-১ আসনের এক প্রার্থীর মৃত্যুর কারণে এবার ৩০০ আসনের পরিবর্তে ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩২ জন।

দেশের ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী।

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD