শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাইস্কুল ও নিকটবর্তী আবাসিক এলাকায় বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে।

কানাডার আইনশৃঙ্খলা বাহিনী রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, হামলার ঘটনা ঘটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে। হামলার পর ঘটনাস্থল থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং প্রায় ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

আরসিএমপি জানায়, হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হামলার পর তিনি আত্মহত্যা করেছেন।

আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও চারজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে স্কুলের নিকটবর্তী একটি বাড়ি থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তাদের মৃত্যু স্কুলে হামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। নিহত বা আহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, তা জানতে আশপাশের ঘরবাড়ি ও আবাসিক এলাকায় তল্লাশি চালিয়েছে পুলিশ।

হামলাকারীর পরিচয় গোপন রেখেছে আরসিএমপি। হামলার উদ্দেশ্য সম্পর্কেও এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে ঘটনার পর টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও আশপাশের এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে সতর্কতা প্রত্যাহার করা হয়।

টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। স্কুলটিতে মোট ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে। হামলার ঘটনায় শোক প্রকাশ ও পরিস্থিতি স্বাভাবিক করতে এক সপ্তাহ স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: সিবিসি, সিএনএন

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD