২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নিহত ৩, হাসপাতালে ৮৩৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নিহত ৩, হাসপাতালে ৮৩৩
নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় (বুধবার ১২ নভেম্বর থেকে বৃহস্পতিবার ১৩ নভেম্বর পর্যন্ত) সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৮৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২৮৩ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ৬০৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭৮ হাজার ৮৪৮ জন। মারা গেছেন ৩২৬ জন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদদের মতে, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

এমএ

Leave a Reply

scroll to top