ডেঙ্গুতে একদিনে নিহত ৫, হাসপাতালে ১,১৪৭

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
ডেঙ্গুতে একদিনে নিহত ৫, হাসপাতালে ১১৪৭

এডিশ মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে গত একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ১৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগের দিন রোববার (২ নভেম্বর) ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫ জন। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬২ জন।

অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭২ হাজার ৮২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারালেন ২৮৮ জন।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।

এর আগে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারান মোট এক হাজার ৭০৫ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD