সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মাশাবাহীত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৯৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত একদিনে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আরও ৯৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪৫ মৃত্যু ও ৫৯ হাজার ৮৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৭৬ জনের। এছাড়া, চলতি মাসের প্রথম থেকে ১৯ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৫০৭ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৭ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২৮৫ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ১৩১ জন, ময়মনসিংহ বিভাগের ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১৮ জন, খুলনা বিভাগে ৭১ জন, রংপুর বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ৭৯ জন এবং বরিশাল বিভাগে ১৯০ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৭৯৩ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৭৭ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮১৬ জন রোগী ভর্তি রয়েছেন।
এমএ