আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে: ফখরুল

image_1758356068-wdGd8F2wB8OSvf2EolRWi7sB3EPtcsNouwDPMcNr.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে, মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের পুরোনো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি; লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই আজকের অবস্থানে এসেছে। যাদের সদ্য জন্ম কিংবা যারা স্বাধীনতার প্রশ্নে ভিন্নমত পোষণ করেছিল, তারাও এখন বিএনপিকে সমালোচনা করছে। বিএনপিকে ভাঙতে বহুবার চেষ্টা হয়েছে, ধ্বংস করতে চেয়েছে—কিন্তু পারেনি। ‘ফিনিক্স পাখির মতো বিএনপি আবার জেগে উঠেছে।’

ফখরুল আরও বলেন, গুম-খুনের মাধ্যমে যারা বিএনপিকে দমাতে চেয়েছিল, তারা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছে। কোনোদিন মাথা নত করেনি বিএনপি, তাই ভয় পাওয়ারও কিছু নেই। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ধারাবাহিকতায় বাংলাদেশকে পুনর্গঠন করবেন তারেক রহমান।

তিনি বলেন, আজকের এই সম্মেলন সাধারণ কোনো সম্মেলন নয়। দীর্ঘ ১৫ বছর পর অসংখ্য নেতাকর্মীর ত্যাগ ও আন্দোলনের ফসল হিসেবে এই সুযোগ এসেছে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন—‘যে নেতার নামে স্লোগান উঠবে, সেই নেতা মাইনাস হবেন।’

Leave a Reply

scroll to top