এশিয়া কাপের সূচনায় বাংলাদেশ

litton-and-hridoy-bde03f5a343e745a87a4726394a91f8e.jpg
মো: আল মামুন খেলঅ ডেস্ক

টি-টোয়েন্টিতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল বাংলাদেশ। এক দশক আগে ২০১৪ সালে চট্টগ্রামে বিশ্বকাপে হংকংয়ের কাছে হারের তিক্ত স্মৃতি মুছে দিয়ে এবার এশিয়া কাপে প্রথমবারের মতো হংকংকে হারালো টাইগাররা।

আবু ধাবিতে ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাস ও তাওহীদ হৃদয়ের জুটিতে ভর করে ৭ উইকেট ও ১৪ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। লিটন ৩৯ বলে ৫৯ রান করে ম্যাচসেরা হন। এ ইনিংস খেলে তিনি বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড (৭৮) গড়ে ফেলেন, পেছনে ফেলেন মাহমুদউল্লাহকে। অন্যপ্রান্তে হৃদয় অপরাজিত থাকেন ৩৫ রানে।

এর আগে ব্যাটিংয়ে নেমে হংকং ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। নিজাকাত খান ৪২, জিশান আলী ৩০ এবং অধিনায়ক ইয়াসিম মুর্তজা ঝোড়ো ২৮ রান করেন। শেষদিকে দ্রুত উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি। বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব ২১ রানে ২ উইকেট নিয়ে সবচেয়ে কার্যকর ছিলেন। তাসকিন ও রিশাদও পেয়েছেন ২টি করে সাফল্য।

বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন থাকলেও লিটন-হৃদয়ের ৯৫ রানের জুটি জয় নিশ্চিত করেছে। এতে এশিয়া কাপে প্রথম জয় তুলে নিয়ে ‘বি’ গ্রুপে পূর্ণ দুই পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।

Leave a Reply

scroll to top