নেটফ্লিক্স ২০২৫ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) সবচেয়ে বেশি দেখা টিভি শো ও সিনেমার তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রকাশিত এনগেজমেন্ট রিপোর্টে জানানো হয়, ব্রিটিশ সিরিজ ‘অ্যাডলসেন্স’ ১৪৫ মিলিয়ন ভিউ নিয়ে টিভি শোতে শীর্ষে, আর জেমি ফক্স ও ক্যামেরন ডিয়াজ অভিনীত অ্যাকশন-কমেডি ‘ব্যাক ইন অ্যাকশন’ ১৬৫ মিলিয়ন ভিউ নিয়ে সিনেমার তালিকায় প্রথম।
প্রতিবেদনে বলা হয়, এই সময়ে নেটফ্লিক্সে বিশ্বব্যাপী ৯৫ বিলিয়ন ঘণ্টা কনটেন্ট দেখা হয়েছে, যা গত বছরের তুলনায় ১% বেশি। ভিউ গণনা করা হয়েছে মোট দেখা সময়কে কনটেন্টের দৈর্ঘ্য দিয়ে ভাগ করে। নেটফ্লিক্সের সহ-প্রধান নির্বাহী গ্রেগ পিটার্স জানান, “প্রতিযোগিতা বাড়লেও আমরা বৃদ্ধি পেয়েছি। ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে শক্তিশালী লাইনআপের কারণে আরও বেশি ভিউ আশা করছি।”
মোট দর্শনের এক-তৃতীয়াংশই ছিল অ-ইংরেজি কনটেন্ট, এবং শীর্ষ ২৫টি সিরিজের মধ্যে ১০টি ছিল ইংরেজি ছাড়া অন্য ভাষার। দক্ষিণ কোরিয়ার ‘স্কুইড গেম’ তিনটি মৌসুম মিলিয়ে ২৩১ মিলিয়ন ভিউ পেয়েছে, যার তৃতীয় মৌসুম মাত্র চার দিনে ৭২ মিলিয়ন ভিউ নিয়ে তৃতীয় স্থানে। অন্যান্য উল্লেখযোগ্য ব্রিটিশ সিরিজের মধ্যে রয়েছে ‘মিসিং ইউ’ (৫৮ মিলিয়ন), ‘ব্ল্যাক মিরর সিজন ৭’ (৩১ মিলিয়ন), এবং ‘ডিপার্টমেন্ট কিউ’ (২৫ মিলিয়ন)।
রবার্ট ডি নিরো অভিনীত লিমিটেড সিরিজ ‘জিরো ডে’ ৬৩ মিলিয়ন ভিউ নিয়ে চতুর্থ, আর শিশুদের জন্য ইউটিউবার র্যাচেল আকুরসোর ‘মিসেস র্যাচেল’ ৫৩ মিলিয়ন ভিউ পেয়েছে।
২০২৫ সালের প্রথমার্ধে নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা ১০টি সিরিজ
- অ্যাডলসেন্স – ১৪৫ মিলিয়ন
- স্কুইড গেম সিজন ২ – ১১৭ মিলিয়ন
- স্কুইড গেম সিজন ৩ – ৭২ মিলিয়ন
- জিরো ডে – ৬৩ মিলিয়ন
- মিসিং ইউ – ৫৮ মিলিয়ন
- আমেরিকান মার্ডার: গ্যাবি পিটিতো – ৫৬ মিলিয়ন
- মিসেস র্যাচেল – ৫৩ মিলিয়ন
- সাইরেন্স – ৫৩ মিলিয়ন
- দ্য নাইট এজেন্ট সিজন ২ – ৫৩ মিলিয়ন
- গিনি অ্যান্ড জর্জিয়া সিজন ৩ – ৪৮ মিলিয়ন
২০২৫ সালের প্রথমার্ধে নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা ১০টি সিনেমা
- ব্যাক ইন অ্যাকশন – ১৬৫ মিলিয়ন
- টেইলর পেরিস স্ট্র – ১০৩ মিলিয়ন
- দ্য লাইফ লিস্ট
- এক্সটেরিটোরিয়াল
- হ্যাভক
- দ্য সিক্রেট লাইফ অব পেটস ২
- দ্য ইলেকট্রিক স্টেট
- কাউন্টারঅ্যাটাক
- এড ভিটাম
- ডিসপিকেবল মি ৪





