একদিনে ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে ৬৫১

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
একদিনে ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে ৬৫১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এসময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৫১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২৩৭ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫১৩ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৪৫৯ জন। মারা গেছেন ২৭৮ জন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

অন্যদিকে মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী। তিনি বলেন, ডেঙ্গু রোধে সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২০২৩ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসাপাতালে ভর্তি হন। একই সময়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD