রাজধানী ঢাকায় ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে, যা আরও ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
বুধবার (১৩ আগস্ট) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, সকাল ৭টা ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা শহরসহ আশপাশের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।
পোস্টে আরও বলা হয়—
-
সকাল ৭:১৫ থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে।
-
সকাল ৭:১৫ থেকে সকাল ১০টার মধ্যে সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
-
সকাল ৯টা থেকে দুপুর ৩টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
-
সকাল ৭:১৫ থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা জেলার দক্ষিণ ও পূর্ব দিকের মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, চাঁদপুর, মাদারীপুর ও ফরিদপুরে অপেক্ষাকৃত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।





