সারাদেশে গত একদিনে (শনিবার ১৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে রোববার ১৪ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত) এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০৯ জনে দাঁড়াল। পাশাপাশি গত একদিনে মশাবাহিত রোগটি নিয়ে নতুন করে ৩৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বরিশাল বিভাগে ২ জন করে মোট ৪ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৮৩ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৩ জন, বরিশাল বিভাগে ৪০ জন, খুলনা বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ২২ জন এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪০৯ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৯২ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।
পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৮ জন ছাড়াও বরিশাল বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৪, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ১৩ জন, ঢাকা বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।
অন্যদিকে চলতি বছরের প্রথম দিন থেকে রোববার (১৪ ডিসেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৭৭ জন। এরমধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে, ২১ হাজার ২৮৩ জন।
এমএ
একদিনে ডেঙ্গুতে নিহত ৫, হাসপাতালে ৩৮৭
ডেঙ্গু, হাসপাতাল, নিহত, আহত, মশাবাহিত রোগ,