বাগছাস বলছে জাকসু নির্বাচন ‘ত্রুটিযুক্ত’, তবে ফলাফল মেনে নেবে

bags-20250912083910.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে ‘ত্রুটিযুক্ত’ উল্লেখ করলেও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) তা মেনে নেবে বলে জানিয়েছে।

বাগছাসের সদস্যসচিব ও ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেলের জিএস পদপ্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম বৃহস্পতিবার রাত দেড়টায় সংবাদ সম্মেলনে বলেন, ভোটে নানা অনিয়ম থাকলেও শিক্ষার্থী-শিক্ষকদের ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে তারা ফলাফল মেনে নেবে।

তিনি জানান, ৩২ বছর পর দীর্ঘ বিরতির পর যে জাকসু তৈরি হলো, তা কোনো না কোনোভাবে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তবে নির্বাচন ত্রুটিমুক্ত হয়নি, সেটি বাগছাস শুদ্ধ করার চেষ্টা করবে।

ভোটগ্রহণের দিন বাগছাস বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলে। অনেক হলে অমোচনীয় কালি ব্যবহার হয়নি বা সহজে মুছে গেছে, কিছু ব্যালটে ছবি না থাকার কারণে জাল ভোটের সুযোগ তৈরি হয়েছে। ফজিলাতুন্নেসা, তাজউদ্দীন ও রফিক-জব্বার হলে ভোটার পরিচয় যাচাই ছাড়াই প্রবেশের অভিযোগ রয়েছে। এছাড়া প্রার্থী ও সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও ছিল।

সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্রশিবির ও ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থীরা ভোটকেন্দ্রে লিফলেট বিতরণ, টোকেন সরবরাহ ও লাইন জ্যামিংয়ের মাধ্যমে নির্বাচনী পরিবেশ ব্যাহত করেছে।

এর আগে বাগছাস জাবি সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ ২৩ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছিল। এতে ভিপি পদে ছিলেন আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল, জিএস পদে আবু তৌহিদ মো. সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে মালিহা নামলাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে জিয়া উদ্দিন আয়ান।

Leave a Reply

scroll to top