একদিনে ডেঙ্গুতে নিহত ১, হাসপাতালে ৩৮৩

New-Project-2025-06-29T181806.368.png
নিজস্ব প্রতিবেদক

সারাদেশে ক্রমশ বেড়েই চলছে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ। গত একদিনে (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) এই রোগটিতে আক্রান্ত হয়ে আরও একজনে মৃত্যু হয়েছে। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৮৩ জন রোগী। আক্রান্ত হওয়া এসব রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১৩৬ জন বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন।

আজ রোববার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮, ঢাকা উত্তর সিটিতে ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২৮, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন এবং রাজশাহী বিভাগে ৩৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, গত এক দিনে সারাদেশে ৩৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৭২৮ জন।

অধিদপ্তর জানায়, এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯ হাজার ৮৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২ জনের।

Leave a Reply

scroll to top