শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে?

স্কুল বন্ধ রেখে শিক্ষকদের বনভোজন, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় ৬০০ টাকা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুরের শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিদ্যালয় বন্ধ রেখে বার্ষিক বনভোজন আয়োজন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ক্লাস ফাঁকা, শিক্ষক-শিক্ষার্থী কেউই উপস্থিত নেই।

জানা গেছে, বনভোজনের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ৬০০ টাকা করে নেওয়া হয়, তবে অনেকেই অর্থের অভাবে যেতে পারেনি।

শ্রীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন জানান, বিদ্যালয় বন্ধ রেখে বনভোজন করা অনৈতিক, এ বিষয়ে শোকজ নোটিশ দেওয়া হবে।

এ বিষয়ে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে তার মুঠোফোনে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD