সচিবালয়ে প্রধানমন্ত্রী, ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেবেন

tariq-rahman-20260107165920-20260213085758.jpg
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেও সচিবালয়ে গেছেন। সেখানে তিনি ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভায় অংশ নেবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি সচিবালয়ে আসেন। প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

এর আগে সকাল সাড়ে ৯টায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সকাল ১০টায় ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর মহাপরিচালক এবং সাড়ে ১০টায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া দুপুর ২টায় দুটি পৃথক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একটি সভায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং অন্যটিতে জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের প্রথম দিন প্রধানমন্ত্রী দুপুর ১২টা ৩১ মিনিটে সচিবালয়ে যান এবং সারাদিনের কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় সচিবালয় ত্যাগ করেন।

Leave a Reply

scroll to top