লাল টি-শার্ট পরা যুবক কাকে পিটিয়েছে, জানালেন রাশেদ খান

Untitled-8-68b2a021d151e.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগবিরোধী মিছিল চলাকালীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ সময় মারাত্মকভাবে আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

লাল রঙের শার্ট পরা এক যুবক নুরকে নির্দয়ভাবে আঘাত করেছেন। ২৯ আগস্ট রাতে এই ঘটনার একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ওই যুবককে নিয়ে আলোচনা শুরু হয়। তবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, লাল শার্ট পরা ব্যক্তি নুরুল হক নুরকে নয়, ছাত্রনেতা সম্রাটকে পিটিয়েছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ বলেন, “লাল শার্ট পরা ব্যক্তি যাকে পিটাচ্ছে, সে নুরুল হক নুর নয়, বরং সে ছাত্রনেতা সম্রাট। তাই লাল শার্ট পরা ব্যক্তির ওপর দায় চাপিয়ে নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বৈধতা দেওয়া ঠিক হবে না। সেনাবাহিনীর যারা নুরুল হক নুরের ওপর হামলা করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। এমনকি আমাদের কার্যালয়ে ঢুকে বাথরুম ভেঙে অসংখ্য নেতাকর্মীকে রক্তাক্ত করেছে সেনাবাহিনী।”

ভিডিওতে দেখা যায়, লাল টি-শার্ট পরা যুবক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্যান্য নেতাকর্মীদের বেধড়ক মারধর করছেন। এই ঘটনায় তীব্র সমালোচনার পর পুলিশ এখন ওই যুবককে শনাক্ত করার জন্য কাজ শুরু করেছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান বলেন, “ভিডিওতে দেখা ওই ব্যক্তি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দ্বারা একসময় আটক হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা দ্রুত তাকে শনাক্ত করার চেষ্টা করছি।”

Leave a Reply

scroll to top