শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

পাকিস্তানে শিয়া-সুন্নী সহিংসতায় দশ দিনে নিহত ১২৪

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় শিয়া ও সুন্নি গোত্রের মধ্যে সহিংসতায় গত ১০ দিনে নিহত হয়েছেন অন্তত ১২৪ জন। এই সহিংসতায় আরও ১৭৮ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে কুররম জেলা পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) জিও নিউজ জানায়, দুপক্ষ সম্প্রতি সংঘর্ষ-বিরতির ঘোষণা দিলেও তাতে তেমন কোনো অগ্রগতি হয়নি। সংঘর্ষ-বিরতির পরও সহিংসতা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

জিও নিউজ বলছে, চলমান সহিংসতায় কুররম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন। মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পেশোয়ার-পরাচিনার মহাসড়ক অবরুদ্ধ থাকায় মানুষের দৈনন্দিন জীবন ও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য স্থানীয় প্রশাসন উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কুররমের ডেপুটি কমিশনার জাভেদ উল্লাহ মেহসুদ জানান, আমরা সহিংসতা বন্ধ এবং পরিবহন যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে অগ্রগতি আশা করছি। এদিকে সহিংসতার কারণে পরাচিনারে আটকা পড়েছেন দুজন বিচারক এবং ২৫ জন বিচার বিভাগীয় কর্মকর্তা।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD