শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

ডোনেস্কের বিনিময়ে লড়াই স্থগিত রাখবেন পুতিন: জেলেনস্কিকে ট্রাম্প

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ইউক্রেনের কিছু ভূখণ্ডের বিনিময়ে রাশিয়ার তরফ থেকে লড়াই স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে।

আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে গুঞ্জন রয়েছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তার দাবি, ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েছেন— শিল্পাঞ্চল ডোনেস্কের বিনিময়ে সম্মুখভাগের বেশিরভাগ এলাকায় যুদ্ধ স্থগিত রাখতে রাজি আছেন পুতিন। তবে জেলেনস্কি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

আলাস্কা বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “রাশিয়া শক্তিধর দেশ, ইউক্রেন তা নয়। তাদের উচিত একটা সমঝোতায় আসা।”

বর্তমানে ডোনেস্কের প্রায় তিন-চতুর্থাংশ রুশ নিয়ন্ত্রণে। ২০১৪ সালে প্রথম এই অঞ্চলে মস্কোর আগ্রাসন শুরু হয়। বর্তমানে ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় এক-পঞ্চমাংশ রাশিয়ার দখলে।

বৈঠকের আগে যুদ্ধবিরতি ছাড়া শান্তিচুক্তিতে রাজি হবেন না বলে ট্রাম্প জোর দিলেও পরে সুর নরম করেন। তার মতে, ইউক্রেন ও পশ্চিমা মিত্রদের যুদ্ধবিরতি ছাড়া শান্তিচুক্তিতে অনড় থাকার অবস্থান বদলানো দরকার। “কিয়েভের উচিত আগে শান্তি প্রতিষ্ঠা করা,” মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “সিদ্ধান্ত হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার সেরা উপায় হলো সরাসরি শান্তিচুক্তি। কেবল যুদ্ধবিরতি নয়, কারণ তা দীর্ঘস্থায়ী হয় না।”

তবে জেলেনস্কি বিষয়টি নিয়ে সন্তুষ্ট নন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, “যুদ্ধ বন্ধের প্রাথমিক শর্ত হচ্ছে হত্যাযজ্ঞ থামানো। কিন্তু লড়াই স্থগিত রাখতে রাশিয়ার অনীহাই দীর্ঘস্থায়ী শান্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।”

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD