শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিল নামে (৩০) এক বাংলাদেশি কৃষক আহত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি ) ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাবিল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বেলালের ছেলে।

আহত হাবিলের ভাবী সুলেখা খাতুন বলেন, সকালে জমিতে কাজ করছিল হাবিল। এসময় হঠাৎ করে ভারতীয় বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি চালায়। এতে বুকে গুলি লাগে হাবিলের।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ কাউসার হাসান জানান, সকাল ৭ টার দিকে বিএসএফের গুলিতে একজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) রেফার্ড করা হয়েছে। হাবিলের বুকের এক অংশে গুলি লেগেছেও বলে জানান তিনি।

এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, রাত সাড়ে তিনটার দিকে ৬-৭ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করার সময় গুলির শব্দ শোনা যায়। তবে বিজিবি এখনও নিশ্চিত হয়নি যে কেউ আহত হয়েছে কিনা।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD