গোয়ালন্দে দরবারে হামলা, কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র লাশ

nural-pagla-1757081435.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র কবর খুঁড়ে মরদেহ পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এর আগে শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা দরবার শরিফ ও তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় ভক্ত, স্থানীয় প্রশাসন ও পুলিশের সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি এবং পুলিশের দুটি গাড়ি।

প্রশাসনের নিয়ন্ত্রণের চেষ্টা ব্যর্থ হলে বিক্ষুব্ধ জনতা দরবারে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং পরে মরদেহ তুলে পদ্মার মোড়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও র‍্যাব মোতায়েন করা হলেও উত্তেজনা দীর্ঘসময় অব্যাহত থাকে।

নুরুল হক গত ২৩ আগস্ট মারা যান। পরে দরবার প্রাঙ্গণে বিশেষ কায়দায় তাঁকে সমাহিত করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় আলেমসমাজ আপত্তি জানিয়ে কবর সমতল করাসহ কয়েকটি দাবি তুলে ধরে। উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটির ব্যানারে আন্দোলনও শুরু হয়।

দরবার কর্তৃপক্ষ দাবি পূরণে কবর সমতল ও সাইনবোর্ড অপসারণ করলেও বিক্ষোভ শান্ত হয়নি। শুক্রবার বিক্ষোভ মিছিল থেকে দরবারে হামলার ঘটনাই শেষ পর্যন্ত সহিংস রূপ নেয়।

Leave a Reply

scroll to top