গুজব ছড়িয়ে ট্রেন্ডে ট্রাম্পের ‘মৃত্যু’! সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে বললেন—“আমি বেঁচে আছি”

victory-trump-EU-m.webp
মো: আল মামুন আর্ন্তজাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে ফের ছড়িয়ে পড়েছে অভাবনীয় এক গুজব। কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ড করেছে তার মৃত্যুর খবর। তবে মঙ্গলবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে নিজেই সেই গুজব উড়িয়ে দিয়েছেন ট্রাম্প।

গত সপ্তাহে এক্স (সাবেক টুইটার)-এ #TrumpDead ও #RIPTrump হ্যাশট্যাগ ঘুরতে থাকে। শনিবার সকাল নাগাদ বিষয়টি নিয়ে আলোচনা করেন প্রায় ১৩ লাখ ব্যবহারকারী। কয়েকদিন জনসম্মুখে না আসায় অনেকেই ধরে নিয়েছিলেন, ট্রাম্প আর বেঁচে নেই। এক সাংবাদিক তাকে প্রশ্ন করলে ট্রাম্প প্রথমে অবাক হন, পরে হেসে বলেন—“আমি জানতামই না যে আমি মারা গেছি! এটা সম্পূর্ণ পাগলামি।” তিনি যোগ করেন, মাত্র দুই দিন জনসম্মুখে না আসায় এমন গুজব ছড়ানো হয়েছে।

এসময় বর্তমান প্রেসিডেন্ট বাইডেনকে টেনে এনে ট্রাম্প বলেন—“বাইডেন তো মাসের পর মাস কোথাও থাকতেন না, অথচ তার মৃত্যু নিয়ে কখনও কেউ কিছু বলেনি।” ট্রাম্প জানান, ওই সময় তিনি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন, টিভি শোতে অংশ নিয়েছেন এবং ট্রুথ সোশ্যালে সক্রিয় ছিলেন। এছাড়া সপ্তাহান্তে ক্লাবে গিয়েও অনেকের সঙ্গে দেখা করেছেন। ট্রাম্প সংবাদমাধ্যমকে দায়ী করে বলেন—“আমার মৃত্যুর খবর একেবারেই ভুয়া। এত ভুয়া যে, এটি গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা শূন্য প্রমাণ করে।” বিশ্লেষকদের মতে, এ ধরনের গুজব শুধু ট্রাম্পের ব্যক্তিগত ভাবমূর্তিই নয়, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপটেও প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

scroll to top