‘এই জয় তোমারই প্রাপ্য’, ব্যালন ডি’অর জয়ে দেম্বলকে মেসি

1758607280915.jpg
মো: আল মামুন খেলা ডেস্ক

ব্যালন ডি’অর জিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা উসমান দেম্বলকে আনন্দের মুহূর্তে অভিনন্দন জানালেন তার সাবেক সতীর্থ লিওনেল মেসি। ফরাসি ফরোয়ার্ডের বিজয়ে মেসি একটি বিবৃতিতে লিখেছেন, “গ্রান্দে ওউস। অভিনন্দন। আমি তোমার জন্য ভীষণ খুশি। এই পুরস্কার তোমারই প্রাপ্য।”

রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির সঙ্গে বার্সেলোনায় কয়েক মৌসুম খেলেছেন দেম্বল। যদিও দেম্বেলের ক্যারিয়ারে চোটের সময় বেশি, তাদের মধ্যে বোঝাপড়ার সম্পর্ক ছিল শক্তিশালী। মেসির শুভেচ্ছা তাই বিশেষ গুরুত্ব পায়।

ব্যালন ডি’অরের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন বার্সেলোনার উদীয়মান তারকা লামিনে ইয়ামাল। লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতার ক্ষেত্রে ক্লাবের অন্যতম নায়ক তিনি। মাত্র ১৮ বছর বয়সী এই উইঙ্গার মৌসুমজুড়ে ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন।

দেম্বেলের ব্যালন ডি’অর জয়ের সঙ্গে মেসির শুভেচ্ছা এই মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলেছে। উভয় খেলোয়াড়ের বন্ধুত্ব ও পারস্পরিক সম্মান ফুটবলপ্রেমীদের কাছে আনন্দের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

scroll to top