শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

সিলেটে সাদাপাথর লুটকাণ্ডে বহিষ্কার পদ ফিরে পেলেন বিএনপি নেতা সাহাব উদ্দিন

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় বহিষ্কার হওয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাহাব উদ্দিনের প্রাথমিক সদস্য পদসহ সব পদপদবি ফিরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই চিঠিতে বলা হয়, সাহাব উদ্দিনের বিরুদ্ধে পূর্বে দেওয়া যাবতীয় স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তার প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদবি পুনঃস্থাপিত করা হলো।

এর আগে গত আগস্টে তাকে বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়েছিলো ‘চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগে’ বহিস্কারের করার কথা। ২০২৫ সালের আগস্টে সাদাপাথর লুটের ঘটনা সারা দেশজুড়ে তোলপাড় হয়।

পরে গত ১১ আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ড’-এ জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের দলীয় সব পদ স্থগিতের এ তথ্য জানানো হয়।

গত বছরের ১৩ সেপ্টেম্বর সিলেট মহানগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে র‌্যাব-৯ গ্রেপ্তার করেছিল। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD