শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আদায় করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে সাভারের হেমায়েতপুর ও জয়নাবাড়ি এলাকায় এই অভিযান শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে।

সকালে সাভারের হেমায়েতপুর ও জয়নাবাড়ি এলাকায় এই অভিযান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। দিন ব্যাপী অভিযানে ৩ শতাধিক বাসা-বাড়ির ৫ শতাধিক গ্যাস বার্নার এর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় প্রায় এক কিলোমিটার অবৈধ লাইনসহ প্রায় ২০০ মিটার পাইপ অপসারণ করা হয়েছে।

গ্যাস বিল বকেয়ার জন্য পাঁচটি, অনুমোদন অতিরিক্ত চুলা ব্যবহার করায় ১০টি এবং অবৈধ সংযোগ থাকায় ১১টি সহ মোট ২৬ টি আবাসিক সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ফাইজা ওয়াশ কারখানাকে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ করায় এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

জেলা প্রশাসন, ঢাকা ও উপজেলা প্রশাসনকে অবহিত রেখে উক্ত অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে তিতাস।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD