পল্টনে বাস-ট্রাক সংঘর্ষে রিকশাযাত্রী নিহত

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

রাজধানীর পল্টন মোড়ে ইউনিক পরিবহনের একটি বাস ও পেঁয়াজ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৬০) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। রবিবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে এই সংঘর্ষ ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ভোরের সময় ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাস সড়কেই উল্টে যায়। এ সময় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। পরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৬টায় মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানা পুলিশের সাব ইন্সপেক্টর মো. আরিফ জানান, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানা গেছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বাড়ি চট্টগ্রাম।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD