Title :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

গোমস্তাপুরের মৃধাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৩০ বছরপূর্তি উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ০ Time View

“চলো সু-শিক্ষার সন্ধানে, দেশের কল্যাণে”এ শিক্ষাকে ধারণ করে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মৃধাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজন করা হয় প্রথমে অতিথিদের আসন গ্রহন, ফুলের শুভেচ্ছা, ধর্ম গ্রস্থ পাঠ,জাতীয় সংগীত পরিবেশন, নীরবত পালন, বিদায়ী শিক্ষক মন্ডলীসহ অতিথিদের সন্মান প্রদান ও দোয়া করে অনুষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী প্রথম পর্ব উদযাপন করা হয়। এদিন বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

মৃধাপাড়া হাই স্কুল স্টুডেন্টস্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজনে,বুধবার(২ এপ্রিল) সকালে উক্ত বিদ্যানয় মাঠে মৃধাপাড়া উচ্চ বিদ্যালয় স্টুডেন্টস্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে,ও সাধারণ সম্পাদক রবিউল আওয়াল রুবেল এর সার্বিক সহযোগিতায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৪নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এবং অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ছিলেন মৃধাপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃধাপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সালাম, সাবেক সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, আব্দুস সুবহান মন্ডল, সেকান্দার আলী, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আশরাফুল ইসলাম, সোনাবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সামাদ, রাধানগর এ.এন.সি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, মনট্রিনস লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার রেজাউল ইসলামসহ বিদ্যালয়ের নবীন ও প্রবীণ শিক্ষার্থীবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, সকলের সহযোগিতায় শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রতিষ্ঠাতা ও শিক্ষকমন্ডলী আন্তরিকতার সাথে নিবেদিত রয়েছে বলেই প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয়টি সুনাম অর্জন করেছে। সবমিলিয়ে প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান, পরিবেশ এবং পরিচালনা কমিটির কার্যক্রম চমৎকার। 

দ্বিতীয় পর্বে অভিভাবক,শিক্ষক-শিক্ষার্থী ও সূধীজনের উপস্থিতিতে শিক্ষার্থীদের মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2019 Effective News
Developer Design Host BD