জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “যারা গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন, তাদেরই এখন দায়িত্ব নিতে হবে। গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্রে পরিণত না হয়।”
বুধবার (১৬ জুলাই) দুপুরে শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয়, তাহলে জনগণকেই নিজেদের রক্ষা করতে হবে। গোপালগঞ্জ, এমনকি গোটা বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই নিতে হবে।”
তিনি অভিযোগ করেন, “আজকের কর্মসূচিতে যদি বাধা না দেওয়া হতো, তাহলে গোপালগঞ্জের সাধারণ মানুষ লোকে লোকারণ্য করে ফেলত এই মাঠ। আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি, এসেছি শান্তির বার্তা ও নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে।”
বক্তব্যে তিনি বলেন, “আমরা এসেছি জুলাই পদযাত্রার কর্মসূচি নিয়ে, ভবিষ্যতের বাংলাদেশ গড়তে। এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জবাসীর অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
সরকারের সমর্থক গোষ্ঠীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “মুজিববাদীরা আজও আমাদের কর্মসূচিতে বাধা দিয়েছে। আমরা জুলাই অভ্যুত্থানের সময়ও বলেছিলাম—‘বাধা দিলে বাধবে লড়াই, আর সেই লড়াইয়ে জিততেই হবে’। আজও লড়াই চলছে, আর সেই লড়াইয়ে আমরা জয়ী হবো।”
গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে আহ্বায়ক বলেন, “এই নামে বৈষম্যের বাংলাদেশ চলবে না। মুজিববাদীরা শুধু মুক্তিযুদ্ধই নয়, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। আমরা এই গোপালগঞ্জ পুনরুদ্ধার করব।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আমরা আজ এখানে ঘোষণা দিই, তাহলে স