শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

কক্সবাজারে সমুদ্রে স্নানে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ আরও দুইজন

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে কে এম সাদনান রহমান সাবাব (২১) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে হিমছড়ি সমুদ্র সৈকতের একটি নির্জন পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চার বন্ধু মিলে ঘুরতে গেলে তিনজন একসঙ্গে সাগরে নামেন। গোসলের এক পর্যায়ে প্রবল স্রোতের টানে তারা ভেসে যান।

মৃত সাদনান রহমান সাবাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা ও কে এম আনিসুর রহমানের ছেলে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন—বগুড়ার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২) এবং একই জেলার আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)। তাদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও লাইফগার্ড সদস্যরা।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুমনাথ বসু গণমাধ্যমকে জানান, “চার বন্ধু হিমছড়িতে বেড়াতে এসেছিলেন। তিনজন একসঙ্গে সাগরে গোসল করতে নামলে হঠাৎই স্রোতের টানে তারা ভেসে যান। সাবাবের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকি দুইজনের সন্ধানে অভিযান চলছে।”

উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন এলাকায় পর্যাপ্ত সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতি বছরই এই ধরনের দুর্ঘটনা ঘটছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD