আন্দোলনে গুলিবিদ্ধ আব্দুল্লাহর মৃত্যু

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ মো. আব্দুল্লাহ (২২) নামে আরো একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মো. আব্দুল্লাহ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি যশোরের বেনাপোলে বলে জানান সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের শিক্ষক কাজী সাইফুল ইসলাম।

স্বজনরা জানান, গত জুলাই-আগস্ট আন্দোলনে পুলিশের গুলি আব্দুল্লাহর মাথায় লাগে। গুলিবিদ্ধ হয়ে গত তিন মাস সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতালে) নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর আজ ভোরে সেখানে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD