বয়স ৪৫-এও ফিট সানি লিওন: কীভাবে রাখেন যৌবনের জেল্লা

sunnyyy-20250819094942.jpg
মো: আল মামুন বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী সানি লিওনকে দেখলে বয়স আন্দাজ করা মুশকিল। বয়স ৪৫ হলেও তার সৌন্দর্য ও সতেজতা ভক্তদের তাক লাগিয়ে দেয়।

‘বিগ বস’-এর মাধ্যমে আলোচনায় আসা সানি লিওন একসময় পর্ন তারকা হিসেবেও জনপ্রিয় ছিলেন। তবে বর্তমানে তিনি বলিউডের নিয়মিত মুখ। এখনও তার উজ্জ্বল ত্বক ও তারুণ্যময় উপস্থিতি অনেককেই অবাক করে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সৌন্দর্য ও ফিটনেসের গোপন রহস্য জানিয়েছেন সানি।

তিনি বলেন, বয়স যাই হোক না কেন, ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে রাতে ঘুমানোর আগে ফেসওয়াশ ও নাইট ক্রিম ব্যবহার তিনি কখনও ভুল করেন না। পাশাপাশি ঘরোয়া উপায়ও তার পছন্দের।

তার প্রিয় ঘরোয়া উপায় হলো অ্যালোভেরা জেলের মাস্ক। এটি ব্রণ-ফুসকুড়ি দূর করে, ত্বক ঠান্ডা রাখে এবং বাড়ায় স্বাভাবিক জেল্লা। অ্যালোভেরার অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহবিরোধী গুণ ত্বকের জন্য খুবই কার্যকর বলে জানান সানি।

শুধু ত্বক নয়, শরীর ফিট রাখতেও তিনি নিয়মিত যত্ন নেন। প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি ও পানি রাখেন অপরিহার্যভাবে। তিনি ভাজাভুজি, তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে চলেন।

সানির পরামর্শ:

  • রূপচর্চার প্রসাধনী ব্যবহারের আগে তা আপনার ত্বকের ধরন অনুযায়ী উপযুক্ত কি না দেখে নিন।

  • বাইরে খাওয়ার অভ্যাস কমান, বেশি করে পানি ও ফল খান।

  • প্রতিদিনের খাবারে শাকসবজি রাখুন।

সানি লিওনের ভাষায়, “যৌবন থাকতে থাকতে ত্বককে যত্নে রাখা জরুরি। বয়স বাড়লে এই যত্ন আরও বাড়ানো উচিত।”

Leave a Reply

scroll to top