প্রতিদিনের মতো আজ সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি-বেসরকারি দপ্তর, সংস্থা, রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের নানা কর্মকাণ্ডে রাজধানী ঢাকা মুখরিত থাকবে। দিনের শুরুতেই জেনে নিন আজ কোথায় কী কী উল্লেখযোগ্য কর্মসূচি ও ইভেন্ট রয়েছে।
অর্থ উপদেষ্টার কর্মসূচি
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় বেলা ১১টায় উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এছাড়া সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় বেলা সোয়া ১১টায় থাকবেন অর্থ উপদেষ্টা।
ছাত্র অধিকার পরিষদের কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
জাতীয় ছাত্রশক্তির কর্মসূচি
সকাল ১১টায় জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদীর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি পালিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবন-১, কক্ষ-৪০০, বাংলাদেশ সচিবালয়ে সভা অনুষ্ঠিত হবে।
বিএনপির কর্মসূচি
দুপুর ২টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুর ১২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোল চক্করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের জন্য ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করা হবে।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করবেন। দুপুর আড়াইটায় তথ্য ভবনের সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হবে।
এমএ





