আজ কোথায় কোন কর্মসূচি?

আজ কোথায় কোন কর্মসূচি?
নিজস্ব প্রতিবেদক

প্রতিদিনের মতো আজ সোমবার (৮ ডিসেম্বর) সরকারি-বেসরকারি দপ্তর, সংস্থা রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের নানা কর্মকাণ্ডে রাজধানী ঢাকা মুখরিত থাকবে। তাই দিনের শুরুতেই জেনে নিন আজ কোথায় কী কী উল্লেখযোগ্য কর্মসূচি ও ইভেন্ট রয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার অবৈধ ব্যানার, ফেস্টুন, লিফলেট, বিজ্ঞপ্তি, বিলবোর্ড ইত্যাদি অপসারণ কার্যক্রম পরিচালনা।
স্থান: সাইন্স ল্যাবরেটরি (সিটি কলেজ) মোড়
সময়: সকাল ১০টা।

বিএনপির কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিউটে বিএনপির দেশগড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা শুরু হবে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প সকাল ১০টায় সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ে শুরু হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

জামায়াতের কর্মসূচি

বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একটি প্রতিনিধি দল নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে সৌজন্য সাক্ষাতে যাবেন। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখবেন।

বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের কার্যালয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে প্রেস ব্রিফিং করা হবে।

এমএ

Leave a Reply

scroll to top