শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

ঘন কুয়াশা ও তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
ঘন কুয়াশা ও তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়

তীব্র শীতে স্থবির পঞ্চগড়ের জনজীবন। দেশের সর্বউত্তরের এই জেলাটি এখন কনকনে ঠান্ডায় কাঁপছে। রাতভর টিপ টিপ করে কুয়াশা ঝরার কারণে ভোর থেকে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে অত্যন্ত ধীরগতিতে চলাচল করছে।

ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরোতেই হিমেল বাতাস আর ঘন কুয়াশা পুরো জেলাকে কাবু করে ফেলেছে, যার ফলে জনজীবন প্রায় স্থবির। বিশেষ করে শ্রমজীবী এবং দিনমজুর মানুষজন ভোরের প্রচণ্ড ঠান্ডার কারণে মাঠে-ঘাটে কাজে নামতে গিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল সাড়ে সাতটার দিকে সূর্যের আলো ছড়িয়ে পড়ায় কুয়াশা কেটে যায়। ডিসেম্বরের মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বেশ কয়েকদিন ধরে জেলাজুড়ে ভোর থেকেই ঘন কুয়াশা দেখা দেয়। সকাল ৮টা পর্যন্ত সড়কপথ ও মাঠ-ঘাট কুয়াশার সাদা চাদরে ঢাকা থাকে। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঠান্ডার অনুভূতি কমতে থাকে। রোদের জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত স্বস্তি মিললেও বিকেলের পর থেকে আবার শুরু হয় শীত। কনকনে শীত অনুভূত হয় পরদিন সকাল পর্যন্ত। এতে দুর্ভোগ দেখা দিয়েছে সকালে কাজের খোঁজে বের হওয়া কর্মজীবী মানুষের মাঝে। অনেকেই বাড়ির আঙিনায় ও রাস্তার মোড়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

সকালে ধাক্কামারা এলাকার এডভোকেট আব্দুল বারী নামের এক পথচারী বলেন, আজ ঘন কুয়াশায় ঢেকেছে চারদিক রাস্তাঘাটে কুয়াশায় ভিজে গেছে। সেই সাথে কনকনে ঠান্ডায় মানুষ দুর্ভোগে আছে। এই জনদুর্ভোগ লাগবে দেশের বিত্তবানদের কাছে শীতবস্ত্র বিতরণের আহ্বান জানান তিনি।

তেঁতুলিয়া প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানান, ডিসেম্বরের মাঝামাঝি অথবা শেষের দিতে তাপমাত্রা এক অঙ্কে নেমে আসতে পারে সেই সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান জানান, শীত মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৩০ লাখ টাকার শীতবস্ত্র জেলার পাঁচ উপজেলায় বিতরণ করা হয়েছে। আরও বিতরণের প্রক্রিয়া চলছে।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD